ফলতায় টায়ার কারখানায় আগুন
দি নিউজ লায়ন; রবিবার দুপুরে হঠাৎই একটি টায়ার কারখানায় আগুন লেগে গেলে আগুনে ভস্মীভূত হয়ে যায় টায়ার কারখানাটি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার এক নম্বর সেক্টর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ফলতা এক নম্বর সেক্টর এলাকায় এদিন দুপুরে হঠাৎই আগুন লেগে যায়।
আর আগুনের শিখা দেখে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী এবং দমকলের ১০ টি ইঞ্জিন।দমকলের ১০ টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় টায়ার কারখানাটি।তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ও দমকলের কর্মীরা।তবে আগুনে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল সূত্রে খবর।

Post a Comment